• আজ

    ড. ইউনূসের সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎ

    ড. ইউনূসের সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৪ | ৫:১৯ অপরাহ্ণ

    সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    সোমবার (১৮ নভেম্বর) ঢাকায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্ব এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রশংসা করেন।

    বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট তাদিচ বলেন, ‘আমি এই দেশকে ভালোবাসি। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না জানান।’

    বৈঠকে দুই নেতা ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন।

    সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০