- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২৪ | ৬:০১ অপরাহ্ণ
বিবিয়ানা ও তিতাস গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। এতে কয়েকদিন অসুবিধায় পড়তে হবে গ্রাহকদের।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, বিবিয়ানা ও তিতাস গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকদিন গ্যাস উৎপাদন কিছুটা হ্রাস পাবে। এর ফলে তিতাস গ্যাস অধিভুক্ত কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||