- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২০ জানুয়ারি ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ
অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ওয়াশিংটন পৌঁছান। আজ সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শপথ নেবেন ট্রাম্প। স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে এই শপথের অনুষ্ঠান।
এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, তিনি শপথ গ্রহণের পর প্রথমদিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করবেন তিনি। যদিও ঠিক কতগুলো আদেশে সই করবেন, তা এখনও ঠিক করা হয়নি বলে জানান তিনি।
বিরূপ আবহাওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়।
মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়। সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথবাক্য পাঠ করাবেন।
শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||