• আজ

    পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৬, আহত ৭৪

    পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৬, আহত ৭৪

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:০৩ অপরাহ্ণ

    উত্তর পেরুর একটি শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৪ জন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ওই শপিং সেন্টারের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
    রাজধানী লিমা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেক্সে এই ধসের ঘটনা ঘটে।

    এ ঘটনায় শতাধিক দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল।

    আমেরিকা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দমকল বিভাগের কমান্ডার গেলকুই গোমেজ বলেছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০