- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মার্চ ২০২৫ | ২:৫২ অপরাহ্ণ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুদক। অভিযানে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ।
রবিবার (২ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সাইফুল আলমের বাসায় অভিযান চালায় দুদকের অনুসন্ধান দল। সেখানে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করা হয়। জব্দ করা সেই অর্থ ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||