• আজ

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২১ | ১০:২৬ পূর্বাহ্ণ

    রাজধানী ঢাকা, গাজীপুর, নীলফামারী, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে রিখটার স্কেলে ছয় মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

    রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের আট তলায় কর্মস্থলে থাকা সেখ ফয়সাল আহমেদ ও হিমু আক্তার জানান, তারা দুই দফায় কম্পন টের পান। প্রথমে চেয়ার দুলতে থাকলে তৎক্ষণাৎ সবাইকে ডেকে বলেন। আশপাশের সবাই ভূকম্পন টের পান।

    হবিগঞ্জ শহরে সকাল ৮টা ২২ মিনিটের দিকে অন্তত ১৫ থেকে ১৬ সেকেন্ড ভূকম্পন হয়। এ সময় ভবনগুলো কিছু সময় ধরে কাঁপছিল। ঘুমন্ত মানুষজন ভূমিকম্প টের পেয়ে ঘুম থেকে জেগে উঠে আতঙ্কিত হয়ে পড়েন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০