- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২৫ | ৫:৪২ অপরাহ্ণ
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই (xAI) থেকে পদত্যাগ করেছেন এর সহপ্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। বুধবার (১৩ আগস্ট) নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এই খবরটি নিশ্চিত করেছেন।
বাবুশকিন জানান, মাস্কের সঙ্গে একটি নতুন ধরনের এআই কোম্পানি গড়ার লক্ষ্য নিয়ে তিনি ২০২৩ সালে এক্সএআই-তে যোগ দিয়েছিলেন। তবে এখন তিনি তার নিজস্ব ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘বাবুশকিন ভেঞ্চারস’ শুরু করছেন যার লক্ষ্য হলো এআই নিরাপত্তা গবেষণা ও মানব কল্যাণে সহায়তাকারী স্টার্টআপগুলোতে বিনিয়োগ করা।
ধারণা করা হচ্ছে, এক্সএআই-এর সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনা বাবুশকিনের পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে। কোম্পানির এআই চ্যাটবট গ্রোক (Grok) একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছে যেখানে এটি বিতর্কিত প্রশ্নে মাস্কের ব্যক্তিগত মতামত তুলে ধরেছে এবং একবার নিজেকে ‘মেকাহিটলার’ (মেশিন হিটলার) বলে পরিচয় দিয়েছিল।
এছাড়াও, এক্সএআই-এর নতুন একটি ফিচার দিয়ে জনপ্রিয় ব্যক্তিদের নগ্ন ভিডিও তৈরি করা সম্ভব হওয়ায় টেইলর সুইফটসহ অনেকের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যা তীব্র সমালোচনার জন্ম দেয়।
বাবুশকিন একসময় গুগলের ডিপমাইন্ড ও ওপেনএআই-তে গবেষক হিসেবে কাজ করেছেন। ডিপমাইন্ডে থাকাকালীন তিনি আলফাস্টার নামের একটি এআই প্রোগ্রাম তৈরি দলের সদস্য ছিলেন যা বিশ্বমানের গেমারদের হারাতে সক্ষম হয়েছিল।
এক্সএআই-তে তার অভিজ্ঞতা সম্পর্কে বাবুশকিন বলেন, মাস্কের কাছ থেকে তিনি দুটি অমূল্য শিক্ষা পেয়েছেন: ১) ভয় না পেয়ে নিজ হাতে প্রযুক্তিগত সমস্যার সমাধান করা এবং ২) সব কাজে পাগলামি ধরনের একরকম তাড়না থাকা।
এই পদত্যাগের মাধ্যমে এক্সএআই-এর ভবিষ্যৎ নেতৃত্ব এবং নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||