• আজ

    হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

    হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ আগস্ট ২০২৫ | ৬:২০ অপরাহ্ণ

    সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করে।

    রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

    এদিকে পেঁয়াজ আমদানির খবরে দুদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে দেশীয় পেঁয়াজের দাম। ৭৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

    হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, দুপুর পর্যন্ত হিলি বন্দরের ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

    সবশেষে চলতি বছরের ২ মার্চ এই বন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে ২৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০