• আজ

    ড. মোমেনকে ধন্যবাদ জানালেন মমতা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২১ | ১১:০৭ পূর্বাহ্ণ

    অভিনন্দন জানিয়ে পত্র পাঠানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে এ ধন্যবাদ জানান তিনি।

    পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিঠিতে মমতা উল্লেখ করেন- পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় দেয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা ব্যানার্জি বলেন, আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।

    ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক বিজয় লাভ করায় গত ৫ মে এক পত্রে তাকে অভিনন্দন  জানান ড. মোমেন। এ দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেন মমতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০