• আজ

    মানুষ বিকল্প বাহনে ঢাকায় ফিরছে

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২১ | ১১:০০ পূর্বাহ্ণ

    ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

    দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বিকল্প বাহন খুঁজতে হয়রান মানুষকে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। ভোগান্তিও ছিল চরম মাত্রায়।

    ঈদ শেষ হয়েছে, কিন্তু ফুরোয়নি ঈদ যাত্রা। হাতে-মাথায়-কাঁধে ব্যাগ-বস্তা, শিশু থেকে বৃদ্ধের এ যেন ভোগান্তি আর দুর্ভোগগাঁথা।

    বিকল্প বাহনের আশায়, পায়ে পা মিলিয়ে দলে দলে হেঁটে চলা। একটা বাহন পেলেই একযোগে ঝাঁপিয়ে পড়া। ভাড়ার কোন ঠিক-ঠিকানা নাই দেখে বোঝাপড়াটা আগেই সেরে নিচ্ছেন কেউ কেউ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০