• আজ

    পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০ জনের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুন ২০২১ | ১১:৪০ পূর্বাহ্ণ

    পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ যাত্রী প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী।

    সোমবার সকালে লাইনচ্যুৎ একটি ট্রেনের সঙ্গে আরেকটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।  খবর ডন ও আরব নিউজের।

    সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা ওসমান আবদুল্লাহ বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুৎ হলে এতে দ্রুতগামী স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়।

    দুর্ঘটনার পর  স্থানীয়রা, উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

    কেন ট্রেনটি লাইনচ্যুৎ হয়েছে এবং সংঘর্ষের ঘটনা ঘটলো তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০