- আজ
| ২৪ জুলাই ২০২১ | ১০:২৬ পূর্বাহ্ণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ১০০০ কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকস্তানের প্রতি বাংলাদেশের শুভেচ্ছার নিদর্শন হিসেবে এ আম প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ইসলামাবাদস্থ বাংলাদেশে দূতালয়ের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোস্তফা জামিল খান।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হিসেবে আমগুলো কোরবানির ঈদের দিন বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গৃহীত হয়।
প্রধানমন্ত্রীর এ উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে বলে মনে করেনে মোস্তফা জামিল খান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||