• আজ

    পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২১ | ৪:৪০ অপরাহ্ণ

    পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা। এতে ফেরির একপাশে ফাটল ধরলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পিলারটিতে ধাক্কা দেয়। ফেরি কাকলির চালক মো. বাদল হোসেন এ খবর নিশ্চিত করেন।

    তিনি জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির একপাশে ফাটল ধরে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১