• আজ

    যুক্তরাজ্যে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ নিহত ৬

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২১ | ৪:৪৩ অপরাহ্ণ

    যুক্তরাজ্যের ইংল্যান্ডের পলিমাউথে নির্বিচার গুলিতে এক শিশুসহ প্রাণ গেছে অন্তত ৬ জনের। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।

    স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে।

    স্থানীয় পুলিশ জানিয়েছে, এদিন তিন নারী, দুই পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে। বন্দুকের গুলি বা এ সম্পর্কিত জখম থেকে সবার মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে। এ হামলাকে দু:খজনক আখ্যা দিয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

    স্থানীয় এক সংসদ সদস্য জানিয়েছেন, নিহত একজনের বয়স ১০ বছরের কম। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০