• আজ

    স্কুলের বাচ্চাদের করোনা টিকার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২১ | ৪:৪৬ অপরাহ্ণ

    স্কুলের বাচ্চাদের করোনা টিকা দেবার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। বুধবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

    তিনি জানান, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেয়া হবে কিনা।

    ডা. খুরশীদ আলম আরও বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দিতে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন নির্দেশনা পাইনি আমরা। আমেরিকায় শিশুদের যে টিকা দেয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০