• আজ

    সংক্রমণ বাড়লে বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২১ | ৪:১২ অপরাহ্ণ

    শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে পুনরায় তা বন্ধ করে দেওয়া হবে।

    আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউজে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, রোববার থেকে খোলা হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনার সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। তারপরও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেওয়া হবে।

    এসময় কোনও শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে তাদেরকে বিদ্যালয়ে না পাঠানোর অনুরোধও জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০