- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২১ | ১২:০৬ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকাসহ দেশের একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||