- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৪:৪৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফের করোনার টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর তার ৭৫তম জন্মদিন। ওই দিনই এ কার্যক্রম শুরু হবে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গণহারে শুরু হতে যাওয়া এ কার্যক্রমকে আমরা গণটিকা বলছি না। তবে ব্যাপক আকারে এটি দেব। ক্যাম্পেইনের মাধ্যমে ১ কোটিসহ প্রতিমাসে নিয়মিত প্রায় ২ কোটি টিকা দেয়া হবে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ আছে। আমরা সামনের দিনগুলোতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করেছি ।’
দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেয়া হচ্ছে। তবে টিকাদানের সিংহভাগই চলছে চীনের তৈরি সিনোফার্ম দিয়ে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||