• আজ

    যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে কাল

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৪:৪৬ অপরাহ্ণ

    যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে সোমবার (২৭ সেপ্টেম্বর)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গঠিত কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে বিনামূল্যে এ টিকা পাচ্ছে বাংলাদেশ।

    রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, আগামীকাল রাত সোয়া ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ন্যাশনাল এয়ারলাইনস কার্গো প্লেনে টিকাগুলো পৌঁছবে।

    বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সেগুলো গ্রহণ করবেন। এ সময় স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০