• আজ

    ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২৪ রোগী হাসপাতালে ভর্তি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ অক্টোবর ২০২১ | ৯:৪৪ অপরাহ্ণ

    ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে আরও ২২৪ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে  রাজধানী ঢাকায় ১৬৫ জন এবং অন্যান্য বিভাগে ৫৯ জন।

    শনিবার (৯ অক্টোবর ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে দেয়া সর্বশেষ তথ্যে এসব জানা গেছে।

    এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৭৩ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৯০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১৮৩ জন ভর্তি রয়েছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০