- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ নভেম্বর ২০২১ | ১২:৫৪ অপরাহ্ণ
গণপরিবহনে হাফ পাসের জন্য প্রজ্ঞাপনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এ সময় শিক্ষার্থীরা গণপরিবহনে সব অবস্থায় নারী ও ছাত্রীদের যাত্রা নিরাপদ করার দাবি জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||