- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২১ | ১:৪৪ অপরাহ্ণ
ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত আরও ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। গতকাল বুধবার (৮ ডিসেম্বর) রাতে এ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। সেরামের সঙ্গে তিন কোটি ডোজ টিকার চুক্তি হলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ।
সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ হয়। এরপর গত ১ ডিসেম্বর সেরামের ৪৫ লাখ টিকা আসে বাংলাদেশে। ৮ ডিসেম্বর আবারও ভারত থেকে ২৫ লাখ ডোজ টিকা পেলো বাংলাদেশ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||