- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২১ | ৩:১৯ অপরাহ্ণ
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌরভ সরকার (২১) নামের ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পূবাই আদর্শ কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌরভ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিউরী গ্রামের সোহেল সরকারের ছেলে। তিনি তুমলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
রাশেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজন ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান জানান, সৌরভ সরকার সন্ধ্যায় মোটরসাইকেলে করে পূবাইল এলাকার মিরের বাজারে নানার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||