- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২১ | ২:২০ অপরাহ্ণ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফলাফল ঘোষণা করেন। পাশাপাশি নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ অনুষ্ঠানে নিজের দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার দুঃখ নিজের হাতে শিক্ষার্থীদের কাছে বই তুলে দিতে পারলাম না। এজন্য করোনা-ই দায়ী।
এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এছাড়াও ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||