- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২১ | ৪:১২ অপরাহ্ণ
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা।
বিশ্রামে আছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান। তাঁদের পরিবর্তে খেলছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার।
এ ম্যাচে তিন পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। একাদশে ঢুকেছেন তিন পেসার স্কট কুগেলাইন, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শামীম হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম লাথাম (অধিনায়ক), উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, স্কট কুগেলাইন, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||