- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ আগস্ট ২০২১ | ৬:৫০ অপরাহ্ণ
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো খেলার প্রমাণ পেয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
আরামবাগ ক্রীড়া সংঘ এই ঘটনায় জড়িত ছিলো বলে সুষ্পষ্ট প্রমাণ মেলে। এজন্য ক্লাবটিকে ৫ লাখ টাকা জরিমানা ও প্রথম বিভাগ লিগ থেকে দুই মৌসুমের জন্য নামিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া ক্লাবটির ১৬ দেশি-বিদেশি ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। এছাড়া ক্লাবটির সাথে পৃষ্ঠপোষকতা এনে দেয়ার চুক্তি স্বাক্ষরকারী এম স্পোর্টস-এর স্বত্তাধিকারী মিনহাজুল ইসলাম মিনহাজসহ সাবেক টিম ম্যানেজার জাহাঙ্গীর রুশো, ফিটনেস ট্রেনার ভারতীয় মাইনুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||