- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২৩ | ২:৩৮ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত ডিএমপির মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৯ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ২৯০৭ পিস ইয়াবা, ১১৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||