- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ অক্টোবর ২০২১ | ১০:৪৯ পূর্বাহ্ণ
আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডের অস্থায়ী সংবাদ সম্মেলন কেন্দ্রে বসে মাহমুদউল্লাহ রিয়াদ শুনিয়েছিলেন আশার বাণী। টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বৃত্ত ভেঙে নতুন গল্প উন্মোচিত করতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু পরদিনই স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হলো বিশ্বকাপ যাত্রা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ রানে হেরেছে বাংলাদেশ। ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে টাইগাররা।
বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ ‘বি’তে ফেভারিট ছিল বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে হেরে এই ফেভারিট দলেরই মূলপর্বে যাওয়া নিয়ে এখন সংশয়। অপর দুই দল ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছু নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||