- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুন ২০২১ | ১২:১৪ অপরাহ্ণ
ক্রিকেট কিংবা ফুটবল— যে খেলাই হোক না কেন, ভারত-বাংলাদেশ লড়াই সব সময়ই অন্য রকম আবহ ছড়ায় দুই দেশের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে।
বাংলাদেশ সময় আজ রাত আটটায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ফের ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবছর পর একই টুর্নামেন্টে আবার তাদের মুখোমুখি হতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা।
আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে ঠেকিয়ে দিয়ে বেশ চাঙ্গা বাংলাদেশ।
ভারত-বাংলাদেশ ফুটবলে ইতিহাস পর্যালোচনা করলে সাফল্যের পাল্লা ভারতের দিকে হেলে থাকলেও বাংলাদেশ কিন্তু কখনোই হারার আগে হেরে যায়নি।
২০০৯ সালের পর আন্তর্জাতিক ফুটবলে ভারত বাংলাদেশকে হারাতে পারেনি।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে ভারত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||