- আজ
| ১০ জুলাই ২০২১ | ৭:০৪ পূর্বাহ্ণ
দল দুটির প্রীতি ম্যাচও উত্তেজনার কমতি থাকেনা। সেখানে কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়া এ এক অন্যরকম উত্তেজনা! অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না ফুটবলপ্রেমীদের।
বুধবার সকালেই জানা গেছে, এবারের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সেলেসাওরা আগেই ফাইনাল নিশ্চিত করেছিল, আর আর্জেন্টিনা পরের দিন পেয়েছে শিরোপা লড়াই মঞ্চের টিকিট। বহু প্রতীক্ষিত সেই ফাইনাল কবে, কখন, কোথায় দেখা যাবে- এই প্রশ্ন হয়তো অনেক ফুটবলভক্তের মনেই ভিড় করছে।
খুব বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না। বাংলাদেশ সময় আগামী রবিবার (১১ জুলাই) ভোর ৬টায় ফাইনাল মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। লাতিন আমেরিকার ‘সুপার ক্লাসিকো’ সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||