- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১১:১০ পূর্বাহ্ণ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিরিজের সূচি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাবর আজমরা আসবেন আগামী ১৫ নভেম্বর।
টি–টোয়েন্টি সবগুলো ম্যাচ হবে শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুরে। ১৯ নভেম্বর হবে প্রথম ম্যাচ, পরের দুটি টি-টোয়েন্টি ২০ ও ২২ নভেম্বর। ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর, দ্বিতীয় টেস্ট খেলতে আবারও মিরপুরে ফিরবে দুই দল। শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৪ ডিসেম্বর।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||