- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২১ | ৯:৪৭ পূর্বাহ্ণ
বড় হারে এএফসি নারী এশিয়ান কাপ মিশন শুরু হলো বাংলাদেশের। জর্ডানের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে সাবিনা, কৃষ্ণারা।
রোববার (১৯ সেপ্টেম্বর) তাসখন্দের বুনিয়োদকর স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।
জর্ডানের আক্রমণে ব্যতিব্যস্ত থাকতে দেখা গেছে লাল সবুজের মেয়েদের ডিফেন্ডারদের। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ৩৫ মিনিটে গোল বন্যার সূচনা করেন শাহনাজ জিবরিন। প্রথমার্ধেই স্কোরশিটে নাম তোলেন বানা জাইদ আল বিতার।
দ্বিতীয়ার্ধে মাইশা জায়েদ ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ। ৬২ থেকে ৭৭ এ ১৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন মিডফিল্ডার। ২২
পুরো ম্যাচে গোলবারে মাত্র দুটি শট নিতে পেরেছে বাংলাদেশ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||